📚 ভালো রেজাল্ট দরকার নাকি ভালোভাবে শেখা দরকার?

আমরা সচরাচর দেখে থাকি আমাদের ফুলগাজীতে ভালো রেজাল্টের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে। যেখানে আমাদের দরকার ছিল ভালোভাবে শেখার প্রতি গুরুত্ব দেয়া।

➡️ রেজাল্ট কখন ভালো হয়? যখন একজন শিক্ষার্থী তার পাঠ্যবইটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে কিংবা মূখস্থ করে তখন সে ভালো একটি রেজাল্ট করতে পারে।

➡️ তাহলে প্রশ্ন হলো পাঠ্যবই পড়লেই কি ভালো শেখাটা হয়? ভালোভাবে শেখা কখনো পাঠ্য বইয়ের কয়েক পাতায় সীমাবদ্ধ থাকে না। বই ছাড়াও অনেক বিষয় থাকে যেগুলো জানা দরকার সব শিক্ষার্থীর!

📩 এই বিষয়ে শিক্ষাবিদ মোহাম্মদ কায়সার চৌধুরী বলেন: "স্কুলের পড়া মুখস্থ না করে বুঝে শেখো। শেখাটাই আসল। পাশ করলেই জীবন গড়বে না।”

এছাড়া বর্তমান প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. ইউনূস বলেন: “শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত চিন্তা করার ক্ষমতা তৈরি করা।”

তাই পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু থাকে যেটি শুধুমাত্র পরীক্ষা পাশ করার জন্য পড়লেই শেখা সম্ভব নয়!

প্রিয় শিক্ষার্থী তোমার ভবিষ্যৎ তোমার হাতে। তাই যদি ভালো কিছু করতে চাও, নিজেকে সফল হতে দেখতে চাই পড়ালেখাও সেভাবে করতে হবে।

‌প্রিয় অভিভাবক আপনার ছেলে-মেয়ের ভবিষ্যৎ আপনার দিকনির্দেশনার উপর। সচারাচর ফুলগাজীতে ছেলে হলে যেভাবে বিদেশে যায় কিংবা মেয়ে হলে শ্বশুর বাড়ি, আপনি কিভাবে দেখতে চান সেটি আপনার উপর। অন্যের কাজ করাতে চান নাকি সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে চান সেটি আপনার উপর!